1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - News Of Bangla TV গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - News Of Bangla TV
September 13, 2026, 9:43 pm

গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 57 Time View

গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে সুস্থ ধারার শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের মাসিক সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগষ্ট) উপজেলা হাসপাতাল রোডের আলফা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন নিজ কার্যালয়ে
সংগঠনের সভাপতি কবি খালেক মাহমুদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।

সভাপতি খালেক মাহমুদের শুভেচ্ছা বক্তব্যের পর বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অমূল্য চন্দ্র বৈদ্য, রাধেশ্যাম বসাক, আব্দুল জুব্বার, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ধনবাড়ী মডেল প্রেসক্লাবের সম্পাদক কবি ইমাম হাসান সোহান, কবি ও ঔপন্যাসিক মুক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনছুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক এ.এম মাসুদ, সদস্য আঁখি ভূইয়াসহ আরও অনেকে।

আলোচনায় মতামত ব্যক্তকালে উপস্থিত বক্তারা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা কার্যক্রমকে আরও ব্যাপকভাবে প্রচার ও প্রসারের আহবান জানান।
পাশাপাশি গোপালপুর উপজেলার সকল সাহিত্য সংগঠনকে নিয়মিতভাবে সাহিত্য আড্ডা পরিচালনার আহবান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশ্বজিৎ চক্রবর্তী, বাপন, আলমগীর, বিপ্লব, নূরুল ইসলাম নূর, ফরহাদ ও সিহান।
কবিতা পাঠ করেন সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক অটল শরিয়ত উল্লাহ ও ধনবাড়ীর কবি হিসেবে পরিচিত কবি ও সাংবাদিক ইমাম হাসান সোহান।

See also  ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST