1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত - News Of Bangla TV টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত - News Of Bangla TV
September 12, 2026, 2:07 pm

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : Monday, September 7, 2026
  • 28 Time View

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । সোমবার (৭সেপ্টেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে , উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল হাসান, সমাজসেবা অফিসার মোঃ ইসমাইল হোসেন, ইসলামিক ফাউণ্ডেশন ধনবাড়ী উপজেলা কর্মকর্তা ইব্রাহীম খলিলুল্লাহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য অফিস এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ২৮৫.৭১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । এর মধ্যে উপজেলা পরিষদের পুকুরে ৪০ কেজি, পৌরসভার হর্টিকালচার সেন্টার পুকুরে ২০ কেজি, পৌরসভার চরভাতকুড়ার সিতান বিলে ১১০ কেজি, বানিয়াজান ইউনিয়নের নল্যা দুবলাই বিলে ৬০ কেজি এবং বলিভদ্র ইউনিয়নের ইসপিন্জারপুরের কুলা বিলে ৫৫.৭১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে জানান ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ।

See also  শ্রীমতপুর মাদরাসা পরিদর্শন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST