1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন সাক্ষী - News Of Bangla TV ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন সাক্ষী - News Of Bangla TV
September 11, 2026, 11:50 am

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন সাক্ষী

ঢাকা ডেস্ক
  • Update Time : Monday, August 17, 2026
  • 84 Time View
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন সাক্ষী
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন সাক্ষী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলার এক সাক্ষী। আজ সোমবার চিফ প্রসিকিউটর বরাবর এ চিঠি দেন জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্সের চট্টগ্রাম মহানগরের সভাপতি রেজাউল করিম। তিনি চিঠি দেওয়ার বিষয়টি পরে প্রথম আলোর কাছে নিশ্চিত করেন।

চিঠিতে রেজাউল করিম উল্লেখ করেছেন, তিনি জুলাই গণ-অভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি তিনি ট্রাইব্যুনালে চলমান চট্টগ্রামে সংঘটিত জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার একজন তালিকাভুক্ত সাক্ষী। এ মামলার আসামি সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে মামলাটির বিচারিক প্রক্রিয়াকে বিলম্বিত, প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিভিন্ন বেআইনি কার্যকলাপে লিপ্ত রয়েছেন।

জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্সের নেতা রেজাউল করিম চিঠিতে অভিযোগ করেছেন, এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা এবং সাক্ষীদের জবানবন্দি প্রদানে বিরত রাখার অসৎ উদ্দেশ্যে আসামিপক্ষ প্রতিনিয়ত ভয়ভীতি দেখাচ্ছে। বিদেশ থেকে এ মামলার সাক্ষী ও তাঁদের পরিবারের সদস্যদের টেলিফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

চিঠিতে হুমকি পাওয়া পাঁচজনের নামও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তিনিসহ (রেজাউল করিম) মামলার সব সাক্ষী ও সংশ্লিষ্ট ছাত্রনেতাদের সর্বোচ্চ আইনি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন সাক্ষী

প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি থাকা সত্ত্বেও অনৈতিক লবিংয়ের কারণে এ মামলার প্রাথমিক তালিকা থেকে একজন আসামির নাম বাদ দেওয়া হয়েছে বলেও চিঠিতে অভিযোগ তোলা হয়েছে।

হুমকির অভিযোগের বিষয়ে জানতে আসামি ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফকে ফোন করা হলে ধরেননি।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন সাক্ষী

আরও পড়ুন 

See also  ঝিনাইদহে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST