রাজধানীর মিরপুর মডেল থানাধীন সেকশন-৬ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। ছাব্বির আহম্মেদ অর্পূব (২১) ও ২। তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁন (২৩)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ০২:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিরপুর মডেল থানাধীন সেকশন-৬ এলাকায় ১৭/১৮ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং অন্যান্য সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা য়ায়। এছাড়া, গ্রেফতারকৃত তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার