1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ - News Of Bangla TV দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ - News Of Bangla TV
September 12, 2026, 10:04 pm

দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ

স্বপন কুমার রায় খুলনা
  • Update Time : Monday, May 25, 2026
  • 82 Time View

দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ

দাকোপে বসত ঘর ভাংচুর এবং মারপিটের অভিযোগ পাওয়া গেছে।২৫ মে সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বাজুয়া ইউনয়নের চুনকুড়ি উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে।

 

এঘটনায় ভূক্তভোগি রেনু মন্ডল প্রতিকার চেয়ে প্রতিপক্ষের ৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চুনকুড়ি উত্তরপাড়া গ্রামের ভূমিহীন স্বপন মন্ডল পরিবার পরিজন নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভেড়িবাঁধের পাশে ঝঁপড়ি ঘরে বসবাস করে আসছে। ঘটনার দিন সকালে তার স্ত্রী রেনু মন্ডল বসত ঘরটি মেরামত করছিলেন।

 

এসময়ে প্রতিপক্ষের প্রতিবেশি ক্ষিতিশ ঢালী, প্রীতিশ ঢালী, লক্ষ্মী ঢালী, শুভংকর ঢালী, মিনতি ঢালী, জবা ঢালী ও রবেন ঢালী বাড়ির মধ্যে প্রবেশ করে ঘর মেরামতে বাঁধা দেয় এবং জোর করে বসতঘর ভাংচুর করতে থাকে। এতে রেনু বাধা দিতে গেলে তাকে মারপিট করে তারা। এসময়ে তার স্বামীকেও মারপিট করা হয়। এসময়ে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় রেনু মন্ডল প্রতিপক্ষের উক্ত ৭ জনের বিরুদ্ধে দাকোপ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

 

এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) খায়রুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  1. আরও পড়ুন :

দাকোপে বসত ঘর ভাংচুর মারপিটের অভিযোগ

See also  পিরোজপুরে ৬ জন সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কারের চেক তুলে দেন জেলা প্রশাসন মোহাম্মদ জাহেদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST