দিনাজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়
মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও জেলা পরিষদের সম্মানিত প্রশাসক এড মোফাজ্জল হোসেন দুলাল ভাই এর সভাপতিত্বে, দিনাজপুর জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড বখতিয়ার আহমেদ কচি ভাই এর সঞ্চালনায় তৃণমূল পর্যায়ে বিএনপিকে গতিশীল করার লক্ষ্যে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে সাংগঠনিক সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী, বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সম্মানিত সদস্য দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দিনাজপুর -৩ আসনের সম্মানিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর -১ ( বীরগন্জ -কাহারোল) সম্মানিত সংসদ সদস্য, দিনাজপুর জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি জনাব মঞ্জুরল ইসলাম ও দিনাজপুর – ২ ( বিরল- বোঁচাগন্জ) আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ।
দিনাজপুর জেলার ১০৩ টি ইউনিয়ন এর সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন অঙ্গ ও সহ যোগী সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন।