1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণে যুবক কারাগারে - News Of Bangla TV দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণে যুবক কারাগারে - News Of Bangla TV
September 13, 2026, 1:52 am

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণে যুবক কারাগারে

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2026
  • 85 Time View

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলায় দুই সহোদর বোনের গোসলের গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর অভিযোগে রিহেল চেরাগী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) ভোররাতে উপজেলার শিয়ালশন হটাতপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল করিম চেরাগীর ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন নিজ বাড়ির বাথরুমে গোসল করার সময় অভিযুক্ত রিহেল চেরাগী কৌশলে ভেন্টিলেটারে মোবাইল ফোন স্থাপন করে তাদের ভিডিও গোপনে ধারণ করেন। একপর্যায়ে ছোট বোন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

পরে ভুক্তভোগীরা নিশ্চিত হন যে ভিডিওগুলো রিহেলই ধারণ করেছেন। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য এবং বড় বোনের স্বামী অভিযুক্তের পরিবারের কাছে ভিডিও মুছে ফেলার দাবি জানান।

তবে অভিযোগ রয়েছে, ভিডিও মুছে ফেলার পরিবর্তে রিহেল উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি বড় বোনের স্বামীর মেসেঞ্জারে ভিডিও পাঠিয়ে ভুক্তভোগীদের হেয় ও বিব্রত করার চেষ্টা করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে অভিযানের মাধ্যমে অভিযুক্ত রিহেল চেরাগীকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, “ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও অনলাইনে হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

 

See also  রাজশাহীতে ২ বেকারীকে জরিমানা

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST