দেশের বরেণ্য শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুর একটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।
আখতার হুসেন একজন প্রখ্যাত ছড়াকার, কবি, প্রাবন্ধিক, গবেষক, সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা। তাঁর লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে আজ জাগছে বাঙালিরা’ গানটি স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত হতো একাত্তরে। যতদূর জানা যায়, আখতার হুসেনের সম্পাদিত বইয়ের সংখ্যা ৩০ থেকে ৪০টি। ছড়া, গল্প, ছোটোগল্প, নাটক মিলিয়ে ৮০ টির মতো বই লিখেছেন তিনি।
শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্যে তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।