1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
নিয়োগ বাণিজ্যের অভিযোগ রাজমাল্লীর হাটে মানববন্ধন অধ্যক্ষের পদত্যাগপত্র জমা - News Of Bangla TV নিয়োগ বাণিজ্যের অভিযোগ রাজমাল্লীর হাটে মানববন্ধন অধ্যক্ষের পদত্যাগপত্র জমা - News Of Bangla TV
October 28, 2026, 1:17 pm

নিয়োগ বাণিজ্যের অভিযোগ রাজমাল্লীর হাটে মানববন্ধন অধ্যক্ষের পদত্যাগপত্র জমা

রতন রায় কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : Sunday, October 4, 2026
  • 69 Time View

কুড়িগ্রাম মাদ্রাসায়
নিয়োগ বাণিজ্যের অভিযোগ রাজমাল্লীর হাটে মানববন্ধন অধ্যক্ষের পদত্যাগপত্র জমা

রতন রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। ৪-১০-২০২৬ ইং

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোববার (৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসাটির ল্যাব সহকারী, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া এই চারটি পদে নিয়োগের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ তৈরি হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করার অভিযোগ তুলে রোববার সকালে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা নিয়োগ বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগে মাদরাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে বিক্ষোভকারীদের চাপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন।

তবে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা করার অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। তিনি জানান, এর আগেও তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন; কিন্তু মাদরাসার কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ ঘটনায় মাদরাসাটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত স্বচ্ছ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

See also  মাধবপুরে ১১৮টি দুর্গাপূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST