1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
পথ শিশু, এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। - News Of Bangla TV পথ শিশু, এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। - News Of Bangla TV
September 13, 2026, 7:07 pm

পথ শিশু, এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

Reporter Name
  • Update Time : Friday, July 8, 2022
  • 264 Time View

 

ধর্মপ্রাণ মুসলমানদের সর্ববৃহৎ উৎসব পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা অদ্য ০৮.০৭.২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৫ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে পথ শিশু, এতিম ও প্রতিবন্ধী বিদ্যালয়, জাহানারা যুব মহিলা সংস্থা, পলাশপাড়া, চুয়াডাঙ্গা’র ৬৬জন পথ শিশু প্রতিবন্ধি শিশুকে “ঈদ উপহার” হিসাবে নতুন পোষাক প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক মানবিক পুলিশ সুপার খ্যাত জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম- সেবা ও মিসেস পুলিশ সুপার জনাব শারমিন মুস্তারী, পুনাক সভানেত্রী, চুয়াডাঙ্গা’র নিকট থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে পথ শিশু, এতিম ও প্রতিবন্ধী শিশুরা খুবই আনন্দিত। প্রতিষ্ঠানের প্রধান পুলিশ সুপার মহোদয়ের মহানুভবতায় মুগ্ধ হয়ে পুলিশ সুপার ও তাঁর পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করেন এবং তাঁর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সর্বস্থরের সদস্যবৃন্দ।

See also  ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST