1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
পদ্মা সেতু হয়ে পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  - News Of Bangla TV পদ্মা সেতু হয়ে পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  - News Of Bangla TV
July 29, 2026, 5:59 pm

পদ্মা সেতু হয়ে পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Reporter Name
  • Update Time : Sunday, July 3, 2022
  • 187 Time View
সোমবার পদ্মা সেতু হয়ে পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এদিন সকাল ১১টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।প্রধানমন্ত্রী  পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।  গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লা বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন।সেই পদ্মা সেতু হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় আসছেন। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও উদ্বেলিত। আগামীকাল টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী অভিনন্দন ও স্বাগত জানানো হবে।গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেছেন, সোমবার প্রধানমন্ত্রী একান্ত পারিবারিক সফরে টুঙ্গিপাড়ায় আসছেন। তিনি সড়ক পথে আসবেন। এখানে বেশ কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন। প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম সড়ক পথে টুঙ্গিপাড়ায় আসছেন, এতে টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ উচ্ছ্বসিত। অধীর আগ্রহে তারা প্রধানমন্ত্রীর আগমনের প্রহর গুনছেন।গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় আসবেন। এতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জেলার আপামার জনসাধারণ খুশি ও আনন্দিত। এটি প্রধানমন্ত্রীর একান্ত পারিবারিক সফর।এ সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি টুঙ্গিপাড়ায় কিছু সময় কাটাবেন। পরে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।  গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া হেলিপ্যাড, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে মধুমতি নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন ঘাটলা পরিষ্কার-পরিচ্ছন্ন, সংস্কার ও শোভাবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। মধুমতি নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি বিজারিত পাটগাতী ঘাটলায় যাওয়ার সড়ক জরুরি মেরামত ও সংস্কার করা হয়েছে।  গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসবেন। তাঁর সফর উপলক্ষে সড়ক বিভাগ কর্তৃক সড়কের জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। সড়কের পাশের জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সড়কের উভয় পাশের গাছে রং করে শোভাবর্ধন করা হয়েছে।গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সমাধি সৌধ কমপ্লেক্সের ধোয়া-মোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ শেষ করা হয়েছে। তিনি আসার আগ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।  গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর এ সফর নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন পথেও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।
See also  জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST