1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
পশ্চিমবঙ্গে ভ্রাম্যমাণ বোধীপীঠ পাঠাগার শুরু - News Of Bangla TV পশ্চিমবঙ্গে ভ্রাম্যমাণ বোধীপীঠ পাঠাগার শুরু - News Of Bangla TV
September 11, 2026, 1:57 pm

পশ্চিমবঙ্গে ভ্রাম্যমাণ বোধীপীঠ পাঠাগার শুরু

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:
  • Update Time : Sunday, June 14, 2026
  • 154 Time View

ভ্রাম্যমাণ বোধীপীঠ পাঠাগার শুরু” জেলা গ্রন্থাগার দপ্তরের সহযোগিতায় সবুজ সঙ্ঘ রুরাল লাইব্রেরি ও সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস এর যৌথ্য উদ্যোগে

 

‘২০২৬ বুধবার দক্ষিন ২৪পরগনা জেলা গ্রন্থাগার দপ্তরের সহযোগিতায় কুল্পী ব্লকের সবুজ সঙ্ঘ রুরাল লাইব্রেরি ও সেন্টার ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস এর যৌথ্য উদ্যোগে ভ্রাম্যমান বোধিপীঠ পাঠাগার পরিষেবা শুরু হলো কুল্পী ব্লকের করঞ্জলি বালিকা বিদ্যালয়ে। ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুল্পী ব্লকের গ্রন্থাগারিক সহেলি রহমান, বোধিপীঠ পাঠাগারের সম্পাদক শুভেন্দু বোস এবং করঞ্জলি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাখী ভট্টাচাৰ্য, শিক্ষিকা মিনতী ঘোষ সহ অন্যান্য শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠানে প্রত্যেকেই ছাত্রীদের উদ্যেশে গল্পের বই পড়ার উপকারীতা ব্যাক্ত করেন। বোধিপীঠ পাঠাগারের সম্পাদক শুভেন্দু বোস বলেন ছাত্রীদের হাতে শুধু গল্পের বই তুলে দেওয়া নয়, সঙ্গে কুইজ, ডিবেট সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা প্রোগ্রাম করা হবে। গ্রন্থাগারিক সহেলি রহমান বলেন শুধুমাত্র স্কুলের ছাত্রীরা নয় এলাকার সমস্ত গ্রামবাসী বৃন্দ এই ভ্রাম্যমান বোধিপীঠ পাঠাগার থেকে বই নিয়ে পড়তে পারবে।

See also  কর্মব্যস্ত হয়ে উঠেছে অভয়নগরের কামারশালা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST