1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - News Of Bangla TV পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - News Of Bangla TV
September 13, 2026, 4:34 am

পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কলারোয়া অফিস
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 54 Time View

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 ২২ জুলাই ২০২৬:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Training of Trainers – ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ পানি ব্যবহার, পানি সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনায় কমিউনিটি লিডারদের নেতৃতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে কলারোয়া উন্নয়ন পরিষদ হল রুমে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations—WSUP) Bangladesh-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, প্রশিক্ষণটি পরিচালনায় সহযোগিতা করেন ইসলামিক ফাউন্ডেশন কলারোয়া উপজেলার ফিল্ড অফিসার আসাদুল্লাহ, কলারোয়া মডেল মসজিদের পেশ ইমাম মুফতি খাইরুল ইসলাম।
প্রধান অতিথি আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “নিরাপদ পানি সংরক্ষণ ও সঠিক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি সময়ের দাবি। এ ক্ষেত্রে খতিব ও ইমামরা সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পানি অপচয় রোধ এবং নিরাপদ পানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।”
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পানি সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃষ্টির পানি সংরক্ষণ, পানি নিরাপত্তা এবং টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক ও অংশগ্রহণমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি জুমার খুতবা, ধর্মীয় আলোচনা এবং সামাজিক প্রচারণার মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নিরাপদ পানি ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যকর কৌশল তুলে ধরা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় এসব বার্তা প্রচারের মাধ্যমে নিরাপদ পানি ব্যবহারে ইতিবাচক আচরণগত পরিবর্তন এবং পানি সংরক্ষণে জনসচেতনতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

See also  মনিরামপুরে চরমপন্থী পরিচয়ে ১৯ জনের কাছে চাঁদা দাবি,থানায় জিডি

প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST