বাংলার রুপমাখা –
শুষ্কভেজা পথ আঁকাবাকা,,
কখনো রোদ্দুর সকাল
জানা নেই কারোর এখন শরৎকাল।
গ্রাম থেকে তেপান্তর –
কাঁশ ফুটতো যুগান্তর,,
দুচোখ বুলায়ে মাঠে
এখন নাহি কাঁশ ফোটে।
শিউলির গন্ধ ভাসে না,
নেই সে আগের মিষ্টি হাওয়া।
নীল আকাশে সাদা মেঘ,
হারিয়েছে কোথায় সে রূপের রেখ।
নদীর তীরে নিঃশব্দ ক্ষণ,
মলিন আজ প্রকৃতির মন।
শরতের সেই সোনার হাসি,
খুঁজে ফিরি পথের বাতাসে।
ঋতুর বুকে বদলের সুর,
মুছে যাচ্ছে বাংলার নূর।
ফিরে এসো হে শুভ্র শরৎ,
তোমায় ছাড়া প্রকৃতি অদ্ভুত।