1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ফুলবাড়িতে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি - News Of Bangla TV ফুলবাড়িতে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি - News Of Bangla TV
July 29, 2026, 12:58 pm

ফুলবাড়িতে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, June 7, 2026
  • 84 Time View

কুড়িগ্রাম ফুলবাড়িতে ঠিকাদারের অনিয়ম আটকাতে রাস্তার কাজ বন্ধ, ভূমিকায় সাবেক চেয়ারম্যান

 

 

কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে পল্লী সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পেয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ সাময়িক বন্ধ করে দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোসাব্বের আলী মুসা।উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের পল্লী সড়ক ও কালভার্ট মেরামত (জিওবিএম) কর্মসূচির আওতায় বালারহাট বাজার থেকে ডিএস দাখিল মাদ্রাসাগামী সড়কের ২২০ মিটার এবং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের ২০০ মিটার অংশ সংস্কারের জন্য বরাদ্দ দেয় সরকার।

দীর্ঘদিন পর এসব সড়কের কাজ শুরু হলে এলাকাবাসী স্বস্তি পেলেও ঠিকাদারের নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে বাড়তে শুরু করে উদ্বেগ। স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ, মিনারা বেগম ও রফিকুল ইসলাম জানান, তাঁরা মানসম্মত কাজ দেখতে চান; অন্যথায় অল্পদিনেই রাস্তা নষ্ট হয়ে জনদুর্ভোগ আরও বাড়বে।

এ প্রসঙ্গে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোসাব্বের আলী মুসা প্রতিবেদককে বলেন, “বালারহাট বাজার এলাকার দুইটি রাস্তায় নিম্নমানের ইটের খোয়া দেওয়া হচ্ছিল। এভাবে কাজ হলে জনগণের ভোগান্তি কমার বদলে বাড়বে। তাই স্থানীয়দের সহযোগিতায় কাজ বন্ধ রাখা হয়েছে।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, “কাজে ব্যবহৃত কিছু মালামালের মান নিয়ে অভিযোগ সঠিক বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহার না করা পর্যন্ত এ কাজ বন্ধ থাকবে।”

স্থানীয় সুশীল সমাজ ও এলাকাবাসী চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন শতভাগ মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে বাধ্য করে এবং কার্যকর নজরদারি বাড়ায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম।

See also  রাস্তা সংস্কার কাগজে: বাস্তবে নেই অর্থ লোপাট

 

ফুলবাড়িতে রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST