1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - News Of Bangla TV ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - News Of Bangla TV
September 11, 2026, 12:23 pm

ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 92 Time View

ফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে কালচারাল ক্লাবের সৌজন্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের  সংবর্ধনা প্রদান ও  তাদের লেখাপড়ায় উৎসাহিত করতে সম্মাননা ক্রেস্ট,ও প্রাইজ বন্ড  বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট)  দুপুর ১২টায় ফুলবাড়ী  কালচারাল ক্লাবের সৌজন্যে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের শরীয়তপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে  অত্র  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম এর সভাপতিত্বে  বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি  ইউপি চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নবিউল ইসলাম। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের সভাপতি ও ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল।   এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুক্তারুল ইসলাম মেমোরি, ফুলবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিব শাহারিয়ার পলক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীয়তপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কালচারাল ক্লাবের উদ্যোগে শরীয়তপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি নিমের চার রোপন করা হয়।

See also  ঝুঁকিপূর্ণ স্কুলভবন পরিদর্শনে রাজারহাট ইউএনও

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST