1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিংকেজ জোরদার বিষয়ক কর্মশালা - News Of Bangla TV ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিংকেজ জোরদার বিষয়ক কর্মশালা - News Of Bangla TV
September 12, 2026, 9:56 pm

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিংকেজ জোরদার বিষয়ক কর্মশালা

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 77 Time View

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিংকেজ জোরদার বিষয়ক কর্মশালা

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়িতে ১১ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় সহায়তা, সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও লিংকেজ নিশ্চিত করার লক্ষ্যে ফুলবাড়ীতে একটি সচেতনতামূলক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। CCDB-এর ‘সমান আওয়াজ (Samaan Aawaaj)’ প্রকল্পের, আওতায় আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করছে Coady Institute ও Global Affairs Canada (GAC)।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. রেজাউল করিম। মোছা: খাদিজা আক্তার এরিয়া ম্যানেজার, সমান আওয়াজ প্রকল্প ফুলবাড়ী, মাহফুজা নাজনীন এরিয়া ম্যানেজার , সমান আওয়াজ প্রকল্প নবাবগঞ্জ, ইসমে আজম বাধন সিনিয়র মনিটরিং অফিসার সমান আওয়াজ প্রকল্প ঢাকা,
কমিউনিটি অর্গানাইজার পলাশ বিশ্বাস, এলিজাবেথ তপ্ন, লুনা মার্ডী সিসিডিবি’ র অন্যান্য সদস্যবৃন্দ, জি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম , ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহফুজ আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে তাদের সরকারি ও বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করতে কমিউনিটি সহযোগীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে CSO সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, যুব নেতা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিতকরণ, সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও লিংকেজ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার, সুযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, নারীর নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন ,আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সহযোগিতায়: কোডি ইনিস্টিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি, এন্ড গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা।

See also  চান্দিনাকে মাদকমুক্ত করতে পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST