1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ফুলবাড়ীতে বিজিবি'র অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক - News Of Bangla TV ফুলবাড়ীতে বিজিবি'র অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক - News Of Bangla TV
October 31, 2026, 2:40 am

ফুলবাড়ীতে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • Update Time : Thursday, June 4, 2026
  • 265 Time View

ফুলবাড়ীতে ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

 

দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এর দিকনির্দেশনায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১,৩৩,৩৫০/-টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

অদ্য ০৩ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী, তাজপুর বিওপি, কাটলা এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮৮৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ১,৩৩,৩৫০/- (এক লক্ষ তেত্রিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

আরও দেখুন :

 

ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

 

 

ফুলবাড়ীতে ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

See also  পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST