ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক।
মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ৩,৩৬,৪৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করা হয়েছে।
রবিবার ১৬ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ১৬,৩৫০ পিচ বাংলা মদ তৈরির বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৩,৩৬,৪৫০/-( তিন লক্ষ ছত্রিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা।
প্রেস ব্রিফিংয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।