1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - News Of Bangla TV বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - News Of Bangla TV
July 30, 2026, 2:41 pm

বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : Monday, June 22, 2026
  • 49 Time View

বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হুসনেয়ারা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাত ১০টার দিকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর শহরের ফুলতলা গ্রামের মৃত বাবলুর রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হুসনেয়ারা বেগমের মাদক বহন ও সংরক্ষণের তথ্য পায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ। পরে পুলিশের একটি দল তার বাড়ির আশপাশে নজরদারি শুরু করে। একপর্যায়ে অভিযান চালিয়ে তার শয়নকক্ষ তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্থানীয়দের দাবি, হুসনেয়ারা বেগম ও তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

See also  আদমদীঘিতে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST