1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী লিয়ানাকে সংবর্ধনা - News Of Bangla TV বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী লিয়ানাকে সংবর্ধনা - News Of Bangla TV
September 13, 2026, 4:10 pm

বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী লিয়ানাকে সংবর্ধনা

শিপন পাটোয়ারী রায়পুর প্রতিনিধি
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 119 Time View

বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী লিয়ানাকে দক্ষিণ সোনাপুর চরবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনা

 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তি অর্জন করায় দক্ষিণ সোনাপুর চরবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী জাহরা নওরোজ লিয়ানাকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোবারক হোসেন, রাশেদা আক্তার, পূর্ণিমা রায়, ইমরান হোসেন ও বিবি আয়শা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান,মফিজ সবুজ পাটওয়ারী, মনির শাকিব, মো. মুসা, গোফরানসহ এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক জাহরা নওরোজ লিয়ানার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। বক্তারা বলেন, লিয়ানার এ অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের এবং এটি অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
প্রাণবন্ত পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে লিয়ানার উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। পরে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়ে তার এ অর্জন উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

See also  শিক্ষক সংকট বিপর্যয় পাঠদান সাড়ে তিন হাজার শিক্ষার্থীর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST