1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব সোনাবাড়ীয়া একাডেমিক নলেজে বৃত্তিপ্রাপ্ত - News Of Bangla TV বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব সোনাবাড়ীয়া একাডেমিক নলেজে বৃত্তিপ্রাপ্ত - News Of Bangla TV
September 12, 2026, 3:17 pm

বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব সোনাবাড়ীয়া একাডেমিক নলেজে বৃত্তিপ্রাপ্ত

মোঃ নাজির হোসেন
  • Update Time : Sunday, July 12, 2026
  • 123 Time View

জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী সোনাবাড়ীয়া একাডেমিক নলেজের চার মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এক আন্তরিক ও আনন্দঘন অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন— শাহারিয়ার হোসেন, অর্ক মজুমদার, রাজিন ফারহাবি এবং মোজাহিদ হোসেন। তাদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাবাড়ীয়া একাডেমিক নলেজের পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ অর্জন প্রতিষ্ঠান, পরিবার ও এলাকার জন্য গর্বের। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জাফরুল ইসলাম, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেন, কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফারুক হোসেন, সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ তৌহিদুর রহমান এবং সাবেক কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন। এ সময় তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সুধীজন সোনাবাড়ীয়া একাডেমিক নলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজে বৃত্তিপ্রাপ্ত

See also  জামিয়া নুরিয়া ইসলাম নগর হবিগঞ্জ আন্নুর ছাত্র সংসদ এর সাপ্তাহিক সমাপনী সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST