1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
বয়স ৪৬, দুই সন্তানের মা কিন্তু বিয়ে করেননি সুস্মিতা - News Of Bangla TV বয়স ৪৬, দুই সন্তানের মা কিন্তু বিয়ে করেননি সুস্মিতা - News Of Bangla TV
October 27, 2026, 5:19 pm

বয়স ৪৬, দুই সন্তানের মা কিন্তু বিয়ে করেননি সুস্মিতা

Reporter Name
  • Update Time : Sunday, July 3, 2022
  • 361 Time View

বয়স তার চল্লিশের কোঠায়। মানে ৪৬। এক সময়ে দাপিয়ে কাজ করেছেন বলিউডে। খ্যাতির আলোয় চলছেন আজও। কিন্তু সংসারটা বাঁধা হয়নি তার। তিনি সুস্মিতা সেন। সাবেক মিস ইউনিভার্স। সুস্মিতা সেন কেন এতদিনেও বিয়ে করেননি ? এ প্রশ্নের উত্তর জানতে আগ্রহী তার ভক্তরা। তবে বিয়ে না করলেও সন্তানের মা হয়েছেন সুস্মিতা। তার ঘরে রয়েছেন দুই সন্তান। ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নিজের মেয়ের মতো করেই বড় করেছেন। ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন সুস্মিতা। সম্প্রতি অভিনেত্রী-লেখিকা টুইঙ্কেল খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, ‘সৌভাগ্যক্রমে আমি অনেক মজার মানুষদের সঙ্গে মিশেছি। কিন্তু আমি বিয়ে করিনি কারণ তারা সকলেই হতাশ থাকত। বাচ্চাদের নিয়ে কোনো সমস্যা নয়। এতে বাচ্চাদের কিছু নেই। তারা খুবই ভদ্র। আমার জীবনে যারা এসেছে দু’টি বাচ্চাই তাদের আপন করে নিয়েছে। তারা সবাইকে সমানভাবে সম্মান করেন। এটি দেখলে ভালো লাগে।’ তিনবার বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে জানান এই অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। সুস্মিতার ভাষায়, ‘আমি তিন বার বিয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছেন। পরে তাদের জীবনে কী ভয়াবহ ঘটনা ঘটেছে তা বলে বোঝাতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করেছেন। আমার বাচ্চাদেরকেও। তিনি আমাকে এসব বাজে সম্পর্কে জড়াতে দেননি।’ ‘দাসতাক’, ‘স্রিফ তুম’, ‘আঁখে’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে সুস্মিতাকে। রুপালি পর্দায় তার রূপের জাদুতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সর্বশেষ ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছে এই অভিনেত্রীকে।

See also  হঠাৎ দেখা---কবিতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST