1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে সহস্রাধিক মানুষের মিছিল - News Of Bangla TV ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে সহস্রাধিক মানুষের মিছিল - News Of Bangla TV
September 11, 2026, 11:50 am

ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে সহস্রাধিক মানুষের মিছিল

বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ ভারত সংবাদদাতা
  • Update Time : Thursday, August 20, 2026
  • 71 Time View

ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে  মিছিল

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-

ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ভোটাধিকার পুনর্বহাল, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন এবং রেশন, অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনাসহ সরকারি পরিষেবা অক্ষুণ্ণ রাখার দাবিতে ডায়মন্ড হারবারে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, ডায়মন্ড হারবার মহকুমা কমিটি।

ডায়মন্ড হারবার পুরোনো হাসপাতাল চত্বর থেকে সহস্রাধিক মানুষের মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়। মিছিলে নেতৃত্ব দেন মহকুমা সম্পাদক সঞ্জয় মণ্ডল, সভাপতি নাসির উদ্দিন মীর ও রাজ্য প্রতিনিধি বনমালী পণ্ডা।
পরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের দাবি, বিচারাধীন নাগরিকদের যেন কোনোভাবেই রেশন, অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনাসহ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা না হয় এবং তাঁদের সন্তানদের পড়াশোনাতেও যেন কোনো বাধা সৃষ্টি না হয়। দপ্তর সম্পাদক
সেরিফ হোসেন
ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, ডায়মন্ড হারবার মহকুমা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে।

See also  শ্রাবণ স্মৃতিতে মানবিক উদ্যোগ ডায়মন্ড হারবার প্রেস কর্নার, রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST