1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ - News Of Bangla TV মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ - News Of Bangla TV
October 28, 2026, 8:59 pm

মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ

নূরুল হক, মনিরামপুর( যশোর) প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 23, 2026
  • 156 Time View

মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ

দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সংরক্ষনে যশোরের মণিরামপুরে নদ-নদী খাল বিলে অবৈধ দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার কপোতাক্ষ নদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত সাড়ে তিন হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ করেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষনে অবৈধ চায়না দুয়ারি জাল উচ্ছেদের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করা হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত কপোতাক্ষ নদে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কপোতাক্ষ নদের চাকলা, কাঠালতলাসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি চজাল জব্দ করেন। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সিনিয়র মৎস্য অফিসার জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

See also  ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে সমতল পাল সম্প্রদায়ের কারুশিল্পীদের নিয়ে কর্মশালা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST