1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ - News Of Bangla TV মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ - News Of Bangla TV
September 12, 2026, 9:08 pm

মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

নূরুল হক মনিরামপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : Wednesday, June 17, 2026
  • 137 Time View

মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

 

গ্রামিন খামারিদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে মণিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামুল্যে ১৪০০০ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মণিরামপুরস্থ্য ব্র্যাকের নিজস্ব ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে এ পোনা বিতরণ করেন ব্র্যাকের সিনিয়ির এরিয়া এলাকা ব্যবস্থাপক (দাবি) নজরুল ইসলাম করা হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) উদয়ন কুমার ঘোষ, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা ইউনিট) উজ্জ্বল দাসসহ সংশ্লিষ্ট শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামীন খামারিদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। মৎস্য চাষের মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন অর্থনৈতিক ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হতে পারে। এছাড়া গ্রামীণ মৎস্য খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করবে এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি ব্যক্ত করেন।
মাছের পোনা পেয়ে মৎস্য খামারিরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানান, এই সহায়াতা তাদের স্বাবলম্বী হওয়ার পথে নতুন সম্ভাবনার দার উন্মোচন করবে।

 

 

 

মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

See also  মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST