1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মণিরামপুরে শ্যালক-ভগ্নিপতির পরিবারের সংঘর্ষ - News Of Bangla TV মণিরামপুরে শ্যালক-ভগ্নিপতির পরিবারের সংঘর্ষ - News Of Bangla TV
September 14, 2026, 7:10 am

মণিরামপুরে শ্যালক-ভগ্নিপতির পরিবারের সংঘর্ষ

নূরুল হক মনিরামপুর প্রতিনিধি
  • Update Time : Monday, June 15, 2026
  • 137 Time View

মণিরামপুরে শ্যালক-ভগ্নিপতির পরিবারের সংঘর্ষ ভগ্নিপতির মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত ৪

যশোরের মণিরামপুরে জমাজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে শ্যালক ও ভগ্নিপতির দুই পরিবারের সংঘর্ষ হয়। এতে ভগ্নিপতির মোটরসাইকেলে অঘিœসংযোগ করা হয়। আহত হয় শ্যালকসহ ৪ জন। তবে এ ঘটনায় একে অপরকে দোষারোপ করেন।
প্রত্যক্ষদার্শী ও এলাকাবাসী জানায়, মণিরামপুর সদর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামের খোকন মোড়লের ছেলে রফিকুল ইসলাম ও তার ভগ্নিপতি ফতেয়াবাদ গ্রামের দীন মোহাম্মদ শিকদারের মধ্যে ১৪ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের নারিকেল বাজারে (থানা ভবনের সামনে) রফিকুল ও শিকদারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। শিকদারের অভিযোগ এক পর্যায়ে তার মোটরসাইকেলে অগ্নি সংযোগ করেন শ্যালক রফিকুল ও তার লোকজন। এ নিয়ে দু পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে শ্যালক রফিকুলের মাথা ফেটে যায়। এছাড়া আহত হয় রফিকুলের ছেলে আশিকুর রহমান, ভগ্নিপতি শিকদার ও তার ছেলে রাসেল। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে সংঘর্ষের ঘটনায় রফিকুল ও শিকদার একে অপরকে দোষারোপ করেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া মোটারসাইকেলটি উদ্ধার করে। তবে এ ঘটনায় থানায় কোন পক্ষ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মণিরামপুরে শ্যালক-ভগ্নিপতির পরিবারের সংঘর্ষ ভগ্নিপতির মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত ৪

See also  ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রতারণা,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST