1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
মহাষষ্ঠীতে মানবিক উদ্যোগ, ডায়মন্ড হারবারের জেলে পাড়ায় রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগরের সহযোগিতায় সামগ্রী বিতরণ - News Of Bangla TV মহাষষ্ঠীতে মানবিক উদ্যোগ, ডায়মন্ড হারবারের জেলে পাড়ায় রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগরের সহযোগিতায় সামগ্রী বিতরণ - News Of Bangla TV
October 28, 2026, 6:28 am

মহাষষ্ঠীতে মানবিক উদ্যোগ, ডায়মন্ড হারবারের জেলে পাড়ায় রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগরের সহযোগিতায় সামগ্রী বিতরণ

বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ ভারত সংবাদদাতা
  • Update Time : Friday, October 16, 2026
  • 53 Time View

*মহাষষ্ঠীতে মানবিক উদ্যোগ, ডায়মন্ড হারবারের জেলে পাড়ায় রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগরের সহযোগিতায় সামগ্রী বিতরণ*

**বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:-* শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর পুণ্যলগ্নে মানবিকতা ও সমাজসেবার বার্তা নিয়ে ডায়মন্ড হারবারের ছোট নদীর পাড় সংলগ্ন জেলে পাড়ায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগরের সহযোগিতায় এলাকার মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

এই সমাজসেবামূলক কর্মসূচিতে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন রোটারি ক্লাবের সদস্য “মফিজুল লস্কর” , তাঁর এই সক্রিয় সহযোগিতায় কর্মসূচিটি আরও সুন্দরভাবে সম্পন্ন হয়। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রেজাউল মল্লিক (ডায়মন্ড হারবার) এবং বিশিষ্ট সমাজসেবী ও রক্তযোদ্ধা লালটু মিদ্দে। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবার সঙ্গে যুক্ত মানুষজন।

মহাষষ্ঠীর শুভদিনে এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। দুর্গাপুজো মানেই শুধু আনন্দ, উৎসব ও আলোর রোশনাই নয়, পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোও এই উৎসবের অন্যতম বার্তা। সেই মানবিক ভাবনাকে সামনে রেখেই এই উদ্যোগের আয়োজন করা হয়।

উদ্যোক্তাদের এই প্রচেষ্টা সমাজে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার বার্তা বহন করে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়েই গড়ে উঠুক মানবিক সমাজ—মহাষষ্ঠীর এই শুভলগ্নে এমনই বার্তা উঠে এল ডায়মন্ড হারবারের জেলে পাড়া থেকে।

See also  গোবিন্দগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST