1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, - News Of Bangla TV যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, - News Of Bangla TV
September 12, 2026, 5:55 pm

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,

ডেক্স নিউজ
  • Update Time : Tuesday, April 19, 2022
  • 216 Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে আজ সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, সফরকালে আগামী ২০-২২ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী প্রধান ওয়াশিংটন ডিসি শহরের পেন্টাগনে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ, চিফ অব ন্যাশনাল গার্ডসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অবস্থিত Near East South Asia (NESA) সেন্টারের একজন গ্র্যাজুয়েট হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ-কে প্রতিষ্ঠানটির হল অব ফেম এ অন্তর্ভুক্ত করা হবে। তিনি সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

See also  প্রচন্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST