1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রাজশাহীতে পদ্মার পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান - News Of Bangla TV রাজশাহীতে পদ্মার পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান - News Of Bangla TV
September 12, 2026, 11:34 pm

রাজশাহীতে পদ্মার পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, July 9, 2026
  • 117 Time View

রাজশাহীতে পদ্মার পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান

 

রাজশাহীর পদ্মার টি-বাঁধে সরকারি জমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । ইতিপূর্বে তাদের অবৈধ স্থাপনা সরানোর জন্য নোটিশ দেয়া হয় ।
নোটিশ উপেক্ষাকারীদের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন । দখলদারদের দ্রুত অবৈধ স্হাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে ।

রাজশাহী মহানগরীর পদ্মা নদীর তীরবর্তী টি-বাঁধ এলাকায় সরকারি জমি দখল করে গড়ে তোলা অবৈধ ঘরবাড়ি, ক্লাব ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। পূর্বে দেওয়া নোটিশের পরও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দোকান, ঘরবাড়ি, ক্লাবসহ নানা ধরনের স্থাপনা নির্মাণ করে আসছিল। এতে একদিকে সরকারি সম্পত্তি বেদখল হচ্ছিল, অন্যদিকে পদ্মার টি-বাঁধ এলাকার সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এর আগে অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর অনেকেই স্বেচ্ছায় স্থাপনা অপসারণ করলেও, যারা নির্দেশনা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার পরিচালিত অভিযানে টি-বাঁধ এলাকার বটতলা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে এখনও সরকারি জমি দখল করে থাকা দোকান, ঘরবাড়ি, ক্লাব ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের দ্রুত নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে সরকারি সম্পত্তি রক্ষা, পদ্মা নদীর তীরবর্তী এলাকার সৌন্দর্য সংরক্ষণ এবং অবৈধ দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।

See also  গাইবান্ধার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মিজানুর ফতুল্লায় গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST