1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রাজশাহীতে প্রাণের কারখানায় পরিবেশ প্রতিমন্ত্রী - News Of Bangla TV রাজশাহীতে প্রাণের কারখানায় পরিবেশ প্রতিমন্ত্রী - News Of Bangla TV
September 12, 2026, 12:58 pm

রাজশাহীতে প্রাণের কারখানায় পরিবেশ প্রতিমন্ত্রী

গোলাম কিবরিয়া
  • Update Time : Monday, September 7, 2026
  • 30 Time View

রাজশাহীতে প্রাণের কারখানায় পরিবেশ প্রতিমন্ত্রী

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে প্রাণের কারখানা পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
কারখানায় পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

প্রাণ গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে প্রাণ জানিয়েছে, শনিবার বিকালে রাজশাহীর নওদাপাড়ার ওই কারখানাটি পরিদর্শন করনে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম। এসময় ব্যাগ ও লাগেজ উৎপাদন ইউনিট ঘুরে দেখেন তিনি। দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত মিলটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করায় এবং স্বল্প সময়ে উল্লেখযোগ্য মানুষের কর্মসংস্থান করায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসাও করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্ধ শিল্প কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার।

এসব কারখানায় পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

প্রাণ-আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা (ফুটওয়্যার ও লাগেজ) রাহাত হোসেন রনি বলনে, “বন্ধ কারখানাটি ২০২৪ সালের ডিসেম্বরে বুঝে পাওয়ার পর মাত্র তিন মাসে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কারখানাটি চালু করতে সক্ষম হয় প্রাণ-আরএফএল গ্রুপ।”

তিনি বলেন, বর্তমানে লাগেজ ও ব্যাগ উৎপাদনে আড়াই হাজারের বেশি মানুষ কাজ করছেন। এখানে পর্যায়ক্রমে আরও উৎপাদন লাইন চালু করা হবে। তাতে প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন । এতে রাজশাহীর সাধারণ মানুষের ব্যপক কর্ম সংস্থান হবে ।

See also  অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স বলে জানালেন এমপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST