1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড - News Of Bangla TV রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড - News Of Bangla TV
September 13, 2026, 6:46 pm

রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 61 Time View

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১ জনকে এবং মালোপাড়া পুলিশ ফাঁড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও ২ জনকে আটক করে।

অভিযানকালে বোয়ালিয়া থানার উপশহর ০১ নং সেক্টরের কার্যক্রম নিষিদ্ধ পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস হতে এয়ারপোর্ট থানার মৃত চাঁন মিয়ার ছেলে মো: মিঠু (৪০)-কে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।

রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

 

এছাড়াও বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকা হতে বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে মো: জাহিদুল ইসলাম অনিক (২০)-কে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড এবং একই পিতার ছেলে মো: ফাহদ হাসান মিম (১৯)-কে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা অনুযায়ী তাদের এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকব।

আরও পড়ুন 

রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

ফেজবুক 

See also  যশোর ল্যাবএইডের কর্মচারী বহুমুখী প্রতারক ফাতিমার প্রতারণায় অতিষ্ঠ যশোরবাসী

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST