1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
লাতিফা সিদ্দিকী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন পারভীন আক্তার - News Of Bangla TV লাতিফা সিদ্দিকী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন পারভীন আক্তার - News Of Bangla TV
September 12, 2026, 2:38 pm

লাতিফা সিদ্দিকী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন পারভীন আক্তার

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 72 Time View

লাতিফা সিদ্দিকী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন পারভীন আক্তার

মোঃ মালিকুল আজিম(ইসমাঈল)
বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী লাতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজটির ইংরেজি বিভাগের অধ্যাপক পারভীন আক্তার।

অধ্যক্ষ পদ শূন্য হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে প্যানেল গঠন করা হয়। পরবর্তীতে ওই প্যানেল থেকে পারভীন আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ৯ আগস্ট থেকে তার দায়িত্ব কার্যকর হয়েছে বলে জানা গেছে।

পারভীন আক্তার দীর্ঘদিন ধরে লাতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করে আসছেন। পাশাপাশি তিনি কলেজের শিক্ষক পরিষদের সহসভাপতির দায়িত্বও পালন করছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার বাসিন্দা পারভীন আক্তার রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদের সন্তান।

নতুন দায়িত্ব গ্রহণের পর পারভীন আক্তার বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চান।

সাবেক শিক্ষার্থীর অনুভূতি

পারভীন আক্তার আমারও একজন শ্রদ্ধেয় শিক্ষক। লাতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে অধ্যয়নকালে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে তার কাছ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। চলতি বছর আমার কলেজজীবনের পড়াশোনা ও পরীক্ষার পর্ব শেষ হয়েছে। তাই একজন সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের একজন শিক্ষককে একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে দেখতে পাওয়া আমার জন্য আনন্দের ও গর্বের বিষয়।

শিক্ষক হিসেবে তার অভিজ্ঞতা, দায়িত্ববোধ ও দক্ষতা কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করি।

পারভীন আক্তারের নতুন দায়িত্বের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

See also  বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি !

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST