1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সন্তানকে শিক্ষার পাশাপাশি ধার্মিক হিসেবে গড়ে তোলার আহ্বান - News Of Bangla TV সন্তানকে শিক্ষার পাশাপাশি ধার্মিক হিসেবে গড়ে তোলার আহ্বান - News Of Bangla TV
September 12, 2026, 12:56 pm

সন্তানকে শিক্ষার পাশাপাশি ধার্মিক হিসেবে গড়ে তোলার আহ্বান

শিপন পাটোয়ারী
  • Update Time : Monday, September 7, 2026
  • 48 Time View

সন্তানকে শিক্ষার পাশাপাশি ধার্মিক হিসেবে গড়ে তোলার আহ্বান

শিপন পাটওয়ারী, লক্ষ্মীপুর (রায়পুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে আল-হারামাইন মডেল আলীম মাদ্রাসার অধ্যক্ষ এম এ হাসনাত বলেছেন, সন্তানকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; শিক্ষার পাশাপাশি তাকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে ধার্মিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বও অভিভাবকদের।
তিনি বলেন, “আপনার সন্তানকে শিক্ষার পাশাপাশি ধার্মিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।”
অধ্যক্ষ এম এ হাসনাত আরও বলেন, বর্তমান সময়ে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে একজন সন্তানকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের প্রতি শুধু পড়াশোনার বিষয়ে নজর দিয়ে তার।পাশা পাশি তাদের চরিত্র, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের দিকেও গুরুত্ব দিতে হবে।

See also  কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST