1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় - News Of Bangla TV সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় - News Of Bangla TV
September 11, 2026, 11:51 am

সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়

বিপ্লব সরকার
  • Update Time : Monday, September 7, 2026
  • 39 Time View

সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়
জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সঙ্গে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলামের মতবিনিময়

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:বিপ্লব সরকার

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সাংবাদিকদের সঙ্গে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম-এর এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিহাতী সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ভূমি ব্যবস্থাপনা, সাধারণ মানুষের সেবা প্রাপ্তি, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহাইমিনুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং ভূমি-সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। জনসাধারণের সমস্যা ও প্রত্যাশাগুলো গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের নজরে এলে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হয়।
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে সহযোগিতা করতে পারেন। প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কালিহাতীর মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মিলন নবাগত সহকারী কমিশনার (ভূমি)-কে শুভেচ্ছা জানান এবং কালিহাতীর সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রশাসনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, সহ-সভাপতি আ ন ম শফিউল্লাহ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তার এবং সম্মানিত সদস্য বাবলু মিয়া।
মতবিনিময় সভায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন। সভার মাধ্যমে প্রশাসন ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

See also  যা একসময় শুধু প্রেক্ষাগৃহে দেখা যেত, আজ তা সমাজের বাস্তব চিত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST