সুবর্ণচরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল
আহসান হাবীব,নোয়াখালী :
পবিত্র মহান ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের পাংখার বাজার যুবসমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে পাংখার বাজার মাঠ প্রাঙ্গনের দোয়া মাহফিলে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী ও জীবনাদর্শ নিয়ে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন, বায়তুস সাইফ ইসলামীয়া আলিম মাদ্রাসার পিন্সিপাল হযরত মাওলানা মনিরুজ্জামান জেহাদী।
বিশেষ মেহমান ছিলেন, মোজাম্মেলীয়া ফরহাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা সাহেদ নূরী ফরহাদাবাদী, চরজুবিলী রাব্বানীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবদুর রহমান, দারুসসালাম ইব্রাহিমীয়া ইসলামীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন নূরী, পাংখার বাজার জামে মসজিদের ঈমাম হযরত মাওলানা নুরুল আমিন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরজুবিলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন ফারুক, চরজুবিলী ৪নং ওয়ার্ড মেম্বার মন্জুর আলম, চরজব্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার শাহজাহান, বিশিষ্ট সমাজ সেবক জসিমউদদীন, যুবদল নেতা মাইন উদ্দিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, মসজিদের ঈমাম মুয়াজ্জিন ও মুসল্লীগন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।
পরে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।