1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
স্বামীর ঘরে অস্ত্রের খবর দিলেন স্ত্রী, রায়পুরে পুলিশের অভিযান - News Of Bangla TV স্বামীর ঘরে অস্ত্রের খবর দিলেন স্ত্রী, রায়পুরে পুলিশের অভিযান - News Of Bangla TV
July 29, 2026, 11:47 am

স্বামীর ঘরে অস্ত্রের খবর দিলেন স্ত্রী, রায়পুরে পুলিশের অভিযান

আরিফ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 48 Time View

স্বামীর ঘরে অস্ত্রের খবর দিলেন স্ত্রী, রায়পুরে পুলিশের অভিযান

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবুল হোসেন সর্দার নামে এক জেলের ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আবুল হোসেন সর্দার বাড়িতে ছিলেন না। স্বজনদের দাবি, তিনি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ কারণে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

আবুল হোসেনের স্ত্রী খালেদা আক্তার বলেন, “আমার স্বামী এগুলো ঘরে এনে রেখেছিলেন। আমি দেখতে পেয়ে পুলিশকে জানাই।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “পারিবারিক বিষয় নিয়ে আবুল হোসেন সর্দারের সঙ্গে তাঁর স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

See also  মণিরামপুরে নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST