1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে সুইমিংপুলে মামুনুর রশীদ, যা জানা গেল - News Of Bangla TV হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে সুইমিংপুলে মামুনুর রশীদ, যা জানা গেল - News Of Bangla TV
September 12, 2026, 2:04 pm

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে সুইমিংপুলে মামুনুর রশীদ, যা জানা গেল

বিনেদন ডেস্ক
  • Update Time : Monday, August 31, 2026
  • 25 Time View
নাটকটির নাম ‘আমরা ভাইরাল’
নাটকটির নাম ‘আমরা ভাইরাল’

সুইমিংপুলের নীল জলে পা ভেজাচ্ছেন প্রখ্যাত অভিনেতা মামুনুর রশীদ। তাকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন হাঁটুর বয়সী তরুণী প্রিসিলা ডি কস্তা। প্রথম দেখায় ছবিগুলো দেখে যে কারও মনে হতে পারে, তারা বুঝি অসম বয়সী কোনো রোমান্টিক জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই কয়েকটি ছবি শেয়ার করেছেন প্রিসিলা। এরপর ছবিগুলো নানা মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নেতিবাচক আলোচনা। অনেকেই কৌতূহলী হয়ে প্রশ্ন তুলেছেন—নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ কি ফের বিয়ে করেছেন?

নাটকটির নাম ‘আমরা ভাইরাল’

নাটকটির নাম ‘আমরা ভাইরাল’

 

ছবিগুলো ঘিরে তৈরি হওয়া এই কৌতূহল থেকেই খোঁজ নেওয়া হয় এর নেপথ্যের ঘটনা সম্পর্কে। জানা গেল, বাস্তবের সঙ্গে ছবিগুলোর কোনো সম্পর্ক নেই। নতুন কোনো সম্পর্কে জড়াননি মামুনুর রশীদ, বিয়েও করেননি। ভাইরাল হওয়া ছবিগুলো আসলে একটি নাটকের দৃশ্য।

 

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে সুইমিংপুলে মামুনুর রশীদ, যা জানা গেল

নাটকটির নাম ‘আমরা ভাইরাল’। এটি একটি ধারাবাহিক নাটক। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আলোচিত ও ভাইরাল হওয়া বেশ কিছু চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। নাটকটির একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে রয়েছেন প্রিসিলা ডি কস্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST