1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ - News Of Bangla TV জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ - News Of Bangla TV
July 29, 2026, 8:52 pm

জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ

সীমান্ত তালুকদার
  • Update Time : Wednesday, June 10, 2026
  • 132 Time View

জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ

মো: সিমান্ত তালুকদার,সিরাজগঞ্জ প্রতিনিধি:

জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের নির্দেশনায় শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করেছেন। তবে জেলা কমিটির কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া, কার্যকর সাংগঠনিক কাঠামোর অভাব এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয়ের ঘাটতির কারণে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না।

তিনি আরও বলেন, সদস্য সচিব হিসেবে থেকে আহত ও শহীদ পরিবারের জন্য প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারায় নৈতিক দায়বদ্ধতা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে উল্লিখিত কারণগুলো বিবেচনা করে তার পদত্যাগ গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ

See also  অভয়নগরে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন এমপি রনজিৎ রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST