1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
হরিপুরে অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা - News Of Bangla TV হরিপুরে অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা - News Of Bangla TV
September 12, 2026, 9:37 pm

হরিপুরে অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা

নয়ন হোসেন হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 48 Time View

হরিপুরে অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যৌথ উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনার গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এয়ার ফ্লো মেশিন ও এবং বৃক্ষ রোপনের চারা সহ বিভিন্ন আধুনিক কৃষি সামগ্রী উপকরণ বিতরণ করেছেন।

বুধবার ২৪ জুন উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক, এমপি প্রতিনিধি মাসুদ রানা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষে অনুষ্ঠানে হরিপুর উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর রহমান বলেন, কৃষকদের সহায়তায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। স্থানীয় আবহাওয়া ও মাটির উপযোগিতা বিবেচনায় এ বছর উন্নতমানের বীজের পাশাপাশি আধুনিক কৃষি যন্ত্রপাতিও সরবরাহ করা হচ্ছে। এসব উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত হলে এলাকায় কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এ বিষয়ে কৃষি বিভাগ জানিয়েছে, তালিকাভুক্ত সকল প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কাছে পর্যায়ক্রমে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে প্রণোদনার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে আসা করেন কৃতিপক্ষ।

See also  বিএনপি অফিস ভাঙচুরে বিপুল, হাজী সুমন, লিটুসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST