1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ - News Of Bangla TV বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ - News Of Bangla TV
September 11, 2026, 7:21 pm

বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 41 Time View

বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকার বাড়ি গ্রামের মৃত বরকয়া মোহাম্মদের ছেলে আলিমুদ্দীন (৪৫) ও একই গ্রামের সুভহান আলীর ছেলে দর্শন আলী (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেলতলা মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল জানান, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

See also  বিয়ের তিন মাস পর অপহরণ মামলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST