1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ক্লাস ১ থেকে ৮-এর ৫০০ পড়ুয়াকে নিয়ে মাইন্ড মন্ত্র চ্যাম্পিয়নশিপ - News Of Bangla TV ক্লাস ১ থেকে ৮-এর ৫০০ পড়ুয়াকে নিয়ে মাইন্ড মন্ত্র চ্যাম্পিয়নশিপ - News Of Bangla TV
October 28, 2026, 4:41 am

ক্লাস ১ থেকে ৮-এর ৫০০ পড়ুয়াকে নিয়ে মাইন্ড মন্ত্র চ্যাম্পিয়নশিপ

বায়জিদ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগণা, কোলকাতা
  • Update Time : Sunday, September 27, 2026
  • 95 Time View

ক্লাস ১ থেকে ৮-এর ৫০০ পড়ুয়াকে নিয়ে মাইন্ড মন্ত্র চ্যাম্পিয়নশিপ

*বাইজিদ মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা:- ছোটবয়স থেকেই শিশুদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদের গণনাশক্তি, একাগ্রতা, স্মৃতিশক্তি ও দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত হল মাইন্ড মন্ত্র চ্যাম্পিয়নশিপ। মাইন্ড মন্ত্র অ্যাবাকাসের একটি ইউনিটের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্লাস ১ থেকে ক্লাস ৮ পর্যন্ত পড়ুয়ারা অংশগ্রহণের সুযোগ পায়।
উস্থি মা বিজলি কমপ্লেক্সে আয়োজিত এই প্রতিযোগিতায় অ্যাবাকাস ও পাটিগণিতভিত্তিক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে পড়ুয়াদের দ্রুত ও নির্ভুলভাবে গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। ২০২৫ সালের অ্যাবাকাস মাইন্ড মন্ত্র চ্যাম্পিয়নশিপে প্রায় ৫০০ জন পড়ুয়া উত্তীর্ণ হয়। সফল পড়ুয়াদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উস্থি
মোশাট অ্যাবাকাস মাইন্ড মন্ত্র শাখার পক্ষ থেকে সেন্ট্রাল ইনচার্জ সাদিকুল ইসলাম মোল্লার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ক্লাস ১-এর ছাত্র রেহান মোল্লা। সে ৯৭ শতাংশ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করে। তার এই সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পরিবারের সদস্যরাও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইন্ড মন্ত্র অ্যাবাকাস এর অফিস স্টাপ দেবাশীষ,আব্দুর রউফ মালঞ্চ মিশন, শিক্ষিকা দীপ্তি ম্যাডাম, অ্যাবাকাস মাইন্ড মন্ত্র মোশাট শাখার ও সেন্ট্রাল ইনচার্জ সাদিকুল ইসলাম মোল্লা-সহ ১২ টি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য শুধু পরীক্ষার ফলাফল নির্ধারণ নয়; বরং শিশুদের মধ্যে মানসিক গণনা, একাগ্রতা, স্মৃতিশক্তি, গাণিতিক যুক্তিবোধ এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করা। প্রতিযোগিতামূলক পরিবেশের মাধ্যমে পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি গণিতকে আরও সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলারও চেষ্টা করা হচ্ছে।
ক্লাস ১ থেকে ক্লাস ৮ পর্যন্ত বিভিন্ন বয়স ও শ্রেণির পড়ুয়াদের উপযোগী করে প্রতিযোগিতার বিভাগ এবং প্রশ্নপদ্ধতি নির্ধারণ করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বাধিক নির্ভুলতার সঙ্গে গাণিতিক সমস্যার সমাধান করাই ছিল প্রতিযোগিতার অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
মাইন্ড মন্ত্র চ্যাম্পিয়নশিপকে ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যেও যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজকদের লক্ষ্য, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে এই ধরনের গণিতভিত্তিক প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করা এবং পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে অ্যাবাকাস ও মানসিক গণিতচর্চাকে আরও জনপ্রিয় করে তোলা।
আয়োজক সাদিকুল ইসলাম মোল্লার দাবি, মাইন্ড মন্ত্র চ্যাম্পিয়নশিপকে ভবিষ্যতে পূর্ব ভারতের অন্যতম বড় গণিতভিত্তিক প্রতিযোগিতা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিশুদের মেধা ও গাণিতিক দক্ষতা বিকাশের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও পড়ুয়াকে গণিতচর্চায় উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

See also  গুজবে কান দেবেন না, নির্ভয়ে পূজা উদ্‌যাপন করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST