1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ইয়াবাসহ ৫ মাদকসেবী আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা - News Of Bangla TV ইয়াবাসহ ৫ মাদকসেবী আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা - News Of Bangla TV
October 28, 2026, 10:45 am

ইয়াবাসহ ৫ মাদকসেবী আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2026
  • 76 Time View

ইয়াবাসহ ৫ মাদকসেবী আটক,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা
​
কলারোয়ায় ইয়াবাসহ সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
​ দুপুর ১২.০০ ঘটিকার সময়ে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, তাদের এই সাজা প্রদান করা হয়।
​দণ্ডপ্রাপ্তরা হলেন— চন্দনপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো: আবু শাহিন (৪৫), যশোর জেলার শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের মো: সোহরাব হোসেনের ছেলে মো: সাইফুল ইসলাম (১৯), চন্দনপুর এলাকার মো: আব্দুস সাত্তারের ছেলে মো: সবুজ হোসেন (২৪), একই এলাকার মো: আলমগীর হোসেনের ছেলে মো: শরিফুল ইসলাম (২৭) এবং মো: আমিনুর রহমানের ছেলে মো: আতিকুর রহমান (২৬)।
​অভিযান সূত্রে জানা যায়, চন্দনপুর ইউনিয়নে ৫ পিস ইয়াবাসহ সেবনরত অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১ নম্বর আসামি মো: আবু সাঈদকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অন্য চারজন অর্থাৎ মো: সাইফুল ইসলাম, মো: সবুজ হোসেন, মো: শরিফুল ইসলাম ও মো: আতিকুর রহমানকে ১,০০০/- (এক হাজার) টাকা করে জরিমানাসহ প্রত্যেকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
​অভিযান পরিচালনায় কলারোয়া থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা সার্বিক সহযোগিতা প্রদান করে।
​প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  হারানো বিজ্ঞপ্তি নাম: রাতুল বয়স : ৩ বছর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST