1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামী নাহিদসহ গ্ৰেফতার-২ - News Of Bangla TV সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামী নাহিদসহ গ্ৰেফতার-২ - News Of Bangla TV
October 29, 2026, 8:13 pm

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামী নাহিদসহ গ্ৰেফতার-২

আজহারুল ইসলাম সাদী
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 74 Time View

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামী নাহিদসহ গ্ৰেফতার-২

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা’র বহুল আলোচিত কলেজ ছাত্র জাকারিয়া খানকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে ও অমিত হাসান ওরফে শিপন হাসান (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ভারতে পালিয়ে যাওয়ার জন্য কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে—এমন খবর পুলিশের কাছে আসে। তার ভিত্তিতে সদর থানা, কালিগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী একটি স্থান থেকে এজাহারভুক্ত নাহিদ ও তার সহযোগী জাকারিয়া হত্যায় সন্দিগ্ধ আসামি অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১১.২০ মিনিটের দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। এসময় কিশোর গ্যাং এর সদস্যরা চা দোকানী বাপ্পীকে বেদম প্রহারকালে প্রতিবাদ করেন কলেজ ছাত্র জাকারিয়া খান। বাপ্পী হাসানকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খান বাদী হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। শনিবার ভোরে নিজ বাড়ি থেকে এজাহারভুক্ত আসামি মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার করা হয়।

See also  বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST