1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
উখিয়ায় একটি মাদক নিরাময় ও পূনবাসন কেন্দ্র দরকার নির্বাহী কর্মকর্তা - News Of Bangla TV উখিয়ায় একটি মাদক নিরাময় ও পূনবাসন কেন্দ্র দরকার নির্বাহী কর্মকর্তা - News Of Bangla TV
October 28, 2026, 3:41 pm

উখিয়ায় একটি মাদক নিরাময় ও পূনবাসন কেন্দ্র দরকার নির্বাহী কর্মকর্তা

সিরাজুল কবির বুলবুল উখিয়া, কক্সবাজার
  • Update Time : Wednesday, October 7, 2026
  • 110 Time View
নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার
নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার

উখিয়ায় একটি মাদক নিরাময় ও পূনবাসন কেন্দ্র দরকার আছে বলে মনে করলেন উখিয়া উপজেলার জনবান্ধন, নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার।

 

(৭ অক্টোবর) সকাল এগারোটায় উখিয়া উপজেলার কোর্টবাজারের মনির মার্কেট এলাকার মাদকাসক্ত একজন যুবককে নিয়ে আসেন তার অভিভাবকরা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। পরিবারটি বক্তব্য তাদের সন্তানটির জ্বালাযন্ত্রণায় অতিষ্ঠ হয়েগেছেন। তারা ছেলেটিকে কারাগারে দেওয়ার আবেদন করেন, এসময় নির্বাহী কর্মকর্তা বলেন, তাকে মাদক আইন অনুযায়ী মাদক সেবন অবস্থায় ধরতে হবে অন্যতায় এই শাস্তি আইনানুক হবেনা।
তিনি যুবকটিকে শাস্তি না দিয়ে মানবিক দিক চিন্তা করে মাদক নিরাময় ও পূনবাসন কেন্দ্রে পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ করেন।

এসময় যুবকটির পিতা বলেন,কক্সবাজারে অবস্থিত মাদক নিরাময় কেন্দ্র “নোঙর “এ অতিরিক্ত খরচ নেয়,এছাড়াও তার পরিবারে(ছেলের) খরচ আমাকে চালাতে হবে,হাসপাতালের এতো বিল আমি কি ভাবে দেবো? প্রতি উত্তরে নির্বাহী কর্মকর্তা জানান, খরচ যাতে বেশি না নেন কতৃপক্ষ সে বিষয়ে আমার বরাবর একটি আবেদন করেন,আমি আবেদনে সুপারিশ করে দেবো।

মুহূর্তে তিনি অফিসে অবস্থানরত এন,জি,ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা চাইলে উখিয়াতে একটি মাদক নিরাময় ও পূনবাসন কেন্দ্র স্থাপনে এগিয়ে আসতে পারেন, এই ব্যাপারে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা করবো।

উখিয়ায় একটি মাদক নিরাময় ও পূনবাসন কেন্দ্র দরকার নির্বাহী কর্মকর্তা

এই বিষয় প্রতিবেদককে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে উখিয়া উপজেলা জাসাস সভাপতি, জুলফিকার আলী ভুট্টো জানান,কতোটা মানবিক হলে মানুষের আচার-আচরণ এমন সুন্দর হয়। কতোটা দেশপ্রেমিক হলে একজন সরকারি কর্মকর্তা এতটা দায়িত্বজ্ঞান সম্পর্ন হয় তার জলন্ত উদাহরণ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার।

See also  পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST