উখিয়ায় তাঁতীদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
সিরাজুল কবির বুলবুল
উখিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)র অন্যতম সহযোগী সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল উখিয়া উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
(৯ অক্টোবর) শুক্রবার বিকেল ৪ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে
তাঁতীদলের উখিয়া উপজেলা শাখার আহবায়ক, আমিনুল হক আমিনের সভাপতিত্বে এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, কক্সবাজার জেলা শাখার আহবায়ক, ডাক্তার, নাছির উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, (জাসাস) উখিয়া উপজেলা আহবায়ক, জুলফিকার আলী ভুট্রো,
আমিনুল হক আমিন,আহবায়ক, তাঁতীদল উখিয়া উপজেলা শাখা, সদস্য সচিব, নুরুল হক,যুগ্ম আহবায়ক, আশরাফুল আলী,
বক্তব্য রাখেন,
আবু দর্দা ছোটন,
আনোয়ার সাদেক,সাইফুল ইসলাম, মীর কাশেম ভুট্টো প্রমুখ।
প্রধান অতিথি, তার গুরুত্বপূর্ণ বক্তব্য বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল
দলীয় কর্মকাণ্ডে ব্যাপক ভাবে এগিয়ে আছে সারা বাংলাদেশে। তারই ধারাবাহিকতা আমরাও এগিয়ে আছি, আমরা রাজপথের সাহসী সৈনিক, রাজপথে ছিলাম, দলের প্রয়োজন আবার আমরা রাজ পথে নামবো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আবু দর্দা ছোটন,আহবায়ক, পালংখালী ইউনিয়ন তাঁতীদল।