১৫টি মাদক মামলার ও শীর্ষ মাদক কারবারি মোঃ রাজন আলীকে (৪৪) গ্রেফতার করে মাত্র ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপসহ আদালতে সোপর্দ করেছে।
গত রবিবার ২৫ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি নিচপাড়া এলাকা থেকে রাজন আলীকে গ্রেফতার করেন এসআই মোঃ আশরাফুল। রাজন ওই এলাকার মৃত একরাম আলীর ছেলে।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের (মিনারুল ইসলাম, জুয়েল, বাবু, আদিল জানায়, রাজন একজন চিহ্নিত ও শীর্ষ মাদক ডিলার। তিনি নিজে সরাসরি মাদক বহন না করলেও তার অধীনে একাধিক শ্রমিক বা লেবার কাজ করে। ঘটনার দিন দুপুরেও পদ্মার চর দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক আনা হয়েছিল বলে একাধিক সূত্রে জানা গেছে।
শীর্ষ মাদক কারবারি মোঃ রাজন আলী গ্রেফতার
অভিযান চলাকালীন পুলিশ স্থানীয়দের রাজনের কাছে যেতে দেয়নি। তাছাড়া অভিযানের সময় রাজনের সাথে ট্রাক চালক হৃদয় নামের আরেকজনকে গ্রেফতার করা হলেও পরে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। বিপুল পরিমাণ মাদকের চালান উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও মাত্র ২ বোতল সিরাপ দিয়ে আদালতে পাঠানোয় স্থানীয়দের মনে সমঝোতার সন্দেহ দানা বেঁধেছে।
এসআই আশরাফুল প্রথমে সাংবাদিকদের কাছে মাদক পাওয়ার বিষয়টি অস্বীকার করে থানায় আসার কথা বলেন এবং পরবর্তীতে ফোন কেটে দেন।
দামকুড়া থানার ওসি জানান, কোনো ধরনের সমঝোতা বা বিপুল পরিমাণ মাদক উদ্ধারের তথ্য অস্বীকার করেছেন। তিনি জানান, রাজনের কাছ থেকে কেবল ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপই পাওয়া গেছে এবং সেই অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ২৬ অক্টোবর (সোমবার) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।