1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জহির আলম বাচ্চু - News Of Bangla TV ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জহির আলম বাচ্চু - News Of Bangla TV
September 14, 2026, 1:41 am

ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জহির আলম বাচ্চু

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2026
  • 327 Time View

রায়পুর প্রতিনিধি :শিপন পাটওয়ারী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহির আলম বাচ্চু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি ৬নং কেরোয়া ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
জহির আলম বাচ্চু জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর দলের হয়ে কাজ করেছি। হামলা-মামলা ছিল নিত্যদিনের ঘটনা। অনেক সময় ঘরে ঘুমাতে পারিনি। দলের প্রয়োজনে যখনই ডাক এসেছে, আমি ও আমার নেতাকর্মীরা মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে কাজ করেছি।”
তিনি আরও বলেন, “রায়পুরের মা-মাটি ও জনগণের আস্থাভাজন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম।”
নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে জহির আলম বাচ্চু বলেন, “আমি জনগণের সেবা করতে চাই। একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

See also  পশ্চিমবঙ্গে ভ্রাম্যমাণ বোধীপীঠ পাঠাগার শুরু

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST