1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনার প্রতিযোগিতা - News Of Bangla TV উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনার প্রতিযোগিতা - News Of Bangla TV
October 28, 2026, 8:04 pm

উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনার প্রতিযোগিতা

সীমান্ত তালুকদার , সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 16, 2026
  • 243 Time View

জাতীয় পর্যায়ে ‘Startup Science Project and Innovation Idea Showcasing Program’-এ সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের ‘BengalTori’

উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনার প্রতিযোগিতা “Startup Science Project and Innovation Idea Showcasing Program”-এ ধারাবাহিক সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে ধানগড়া হাই স্কুলের দল। তাদের উদ্ভাবনী প্রকল্পের নাম “BengalTori”।

গত ১২ জুন অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে ধানগড়া হাই স্কুলের এই দল। এই সাফল্যের মধ্য দিয়ে তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়।

  • পরবর্তীতে ১৪ জুন অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও জেলার বিভিন্ন স্কুল ও কলেজকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে দলটি। এর ফলে তারা সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

আগামী ২৮ জুন ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্যমতে, দেশের ৬৪ জেলার ৬৪টি দল এতে অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ে নিজেদের সেরা উদ্ভাবনী ধারণা উপস্থাপনের মাধ্যমে সিরাজগঞ্জের প্রতিনিধিত্ব করবে ধানগড়া হাই স্কুলের “BengalTori” দল।

দলটির টিম লিডার হলেন ওয়ারিদ আব্দুল্লাহ। দলের অন্যান্য সদস্যরা হলেন ফারহান নাদিম ওহী এবং তাসিন তাহমিদ। প্রতিযোগিতায় দলটির সঙ্গে সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রয়েছেন আব্দুর রাজ্জাক স্যার এবং মোহাম্মদ আলী স্যার।

জাতীয় পর্যায়ের এই অর্জনকে ঘিরে দলটির সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন, যাতে জাতীয় পর্যায়েও সফল হয়ে সিরাজগঞ্জের জন্য গৌরব বয়ে আনতে পারেন।

See also  সোনাবাড়ীয়া প্রভাতী সংঘের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST