1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত - News Of Bangla TV কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত - News Of Bangla TV
October 28, 2026, 9:29 am

কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2026
  • 133 Time View

কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজারে নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ২০২৬ ইং সকালে সিংহলাল বাজারে অবস্থিত মেঘনা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেনের আয়োজনে একমি নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী শরিফুজ্জামান আপেল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রিজিয়নের ফিসারিজ এক্সিকিউটিভ অফিসার কৃষিবিদ ইমরুল কায়েস। তিনি মৎস্য চাষিদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ চাষ, মাছের রোগবালাই প্রতিরোধ এবং উৎপাদন বাড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কে পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনি আহম্মেদ, মৎস্য মেডিকেল প্রমোশন অফিসার।

প্রশিক্ষণ কর্মশালায় জালালাবাদ ইউনিয়নসহ আশপাশের এলাকার প্রায় অর্ধশতাধিক মৎস্য চাষি অংশগ্রহণ করেন। এ সময় মৎস্য চাষিরা নিরাপদ মাছ উৎপাদন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন।###

See also  মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্বে ইউএনও

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST